1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

লাকসাম প্রেস ক্লাবের ইফতার মাহফিল

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব‍্যবসায়ী নেতৃবৃন্দ, বিশিষ্টজন ও লাকসাম এবং ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার মাহফিল আলোচনা সভা ও দোয়া মুনাজাতের আয়োজন করেছে লাকসাম প্রেস ক্লাব।

১৫ মার্চ (শনিবার) বিকেলে লাকসাম প্রেস ক্লাব কার্যালয়ে “মাহে রমজানে তাকওয়া” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাকসাম প্রেস ক্লাবের আহবায়ক মনির আহমেদের সভাপতিত্বে মাহে রমজানে তাকওয়া ও ইসলামের আলোকে জীবন ব‍্যবস্থা বিষয়ে বিষদ আলোচনা পেশ করেন- দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ ড. মো. আবদুল হান্নান।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জসিম উদ্দিন, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, কুমিল্লা জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট বদিউল আলম সুজন, সুরক্ষা সিটির ব‍্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ভুট্টু, লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের চেয়ারম্যান মীর মোহাম্মদ সেলিম, পরিচলক রমিজ উদ্দিন, যমুনা ব‍্যাংকের ম‍্যানেজার আলিম উল্ল‍্যাহ, গ্লোবাল ইসলামী ব‍্যাংকের সিনিয়র অফিসার নাজমুল আলম নোমান, জামায়াত নেতা আবু বকর জাহিদ, যুবদল নেতা জাহিদুল ইসলাম প্রমূখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ লাকসাম সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে প্রেস ক্লাবের তৃতীয় তলায় স্কাই লাউঞ্জ রেষ্টুরেন্টে দোয়া মুনাজাত ও ইফতার অনুষ্ঠিত হয়। এতে দোয়া মুনাজাত পরিচালনা করেন- লাকসাম বাইপাস হাউজিং এস্টেট জামে মসজিদের খতিব মাওলানা বিল্লাল হোসেন মালেকী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট