1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

মাহে রমাদান-ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

খোশ আমদেদ মাহে রমাদান,
বন্দী হইলো শয়তান।
যদিও শয়তান হইলো বন্দী,
অসাধু ব্যাবসায়ীর সাথে করিলো সন্ধি।
আদেশ তাহার পণ্যের দাম করো বৃদ্ধি,
মালামাল করো গোডাউন বন্দী।

জ্বি হজুর!
আপনার আদেশ শিরোধার্য,
দ্রব্যের দাম বৃদ্ধি করে সাধন করিবো কার্য।
তারা শয়তানের দোস্ত।
তাদের কার্য দেখে শয়তান শুধু হাসতো।
বলতো ওরে তোরা শয়তানের বড়ো ভাই!
জাহান্নামই হবে তোদের একমাত্র ঠাই।
আমলনামাতে পাপ দেখিতে পাই,
বলিবে ক্ষমা চাই প্রভু ক্ষমা চাই।
কিন্তু আজ বাঁচিবার উপায় নাই।
হুতামাতেই হবে তাদের ঠাই।

সময় থাকতে ছাড়ো সব পাপ
বৃদ্ধি করো আমল,চেয়ে নাও মাপ।
খাঁটি করো ঈমান,বাড়বে তব মান,
পাবে জান্নাত চিরস্থায়ী বাসস্থান।
মরিও না হইয়া বেইমান।
জাহান্নাম হবে বাসস্থান আর শাস্তি পাহাড় সমান।

হে ঈমানদারগণ
তোমাদের জন্য ফরজ করা হয়েছে সাওম।
যেমন ফরজ ছিল ও পালন করতো পূর্ববর্তী কাওম।
যাতে হতে পারো মুত্তাকী,
বৃদ্ধি করে নেকি, হতে পারো জান্নাতি।
সূরা বাকারা আয়াত একশততিরাশি।

সাওম কি তার ব্যাখ্যায় আশি,
সাওম মানে অন্যায় থেকে বিরত থাকা,
আত্মাকে সংযত রাখা,
সুবে সাদিক থেকে বন্ধ সকল পানাহার,
বিরত থাকা সকল পাপাচার,
বিরত থাকা সকল কামাচার,
খাবার হতে অপেক্ষা সূর্য ডোবার।
৩০ দিন বিভিন্ন ইবাদতের হবে অনুশীলন,
বছরজুড়ে করতে হবে তা পালন।

রোযা ইসলামের তৃতীয় স্তম্ভ,
চূর্ণ করে বিত্তবানের অহংকার ও দম্ভ।
রবের আদেশ,থাকতে হবে উপবাস, বুঝতে, কেমন করে গরীব দুখী করে বাস।

ঈমান আনো,রোযা রাখো, নামাজ পড়ো, গরীব-দুখীরে করো তুষ্ট,
রব হবে তোমার প্রতি সন্তুষ্ট।
পাপ হবে মাপ, পাবে তুমি জান্নাত
হিসাবের দিন পাততে হবে না হাত।
মেশকে আম্বর যেন রোজাদারদের মুখেরই গন্ধ,
প্রভুর নিকট যাহা খুবই পছন্দ।
বিনিময়ে দিবেন প্রভু জান্নাত,
হবে তখন মহা খুশি আর পাবে আনন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট