1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

বাবা মানে -ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

আমি আছি তো!
পাচ্ছো কেন ভয়?
আমরা করবো জয়।
বাবা মানে মনোবল,
বাবার আশীষ,
ধরণীর বুকে সেরা বল।
বাবা মানে,শ্রেষ্ঠ ব্যক্তি,
বাবা মানে শক্তি,
বাবা মানে মুক্তি,
সর্বজন স্বীকৃত উক্তি।
বাবা মানে বটবৃক্ষ,
বাবা মানে ছায়া।
বাবা মানে,
সন্তানের আবদার রক্ষার্থে
জীর্ণ-শীর্ণ কায়া।
বাবা মানে মিষ্টি শাসন,
বাবার কথাই শ্রেষ্ঠ ভাষণ।
বাবা মানে শত ঝড়-তুফানেও
নিরাপদ আশ্রয়।
অন্যায়ে না দেওয়া প্রশ্রয়।
নিজে না খেয়ে
সন্তানের জন্য সাশ্রয়।
বাবা মানে,
অব্যক্ত ভালোবাসা।
বাবা মানে, ভরসার হাত
সেই ছোট্ট থেকে
থাকা সাথ সাথ।
বাবা মানে,
সর্বোচ্চ চেষ্টা,
পূরণ করতে
সন্তানের সকল আশা।

বাবা মানে পরম বন্ধু,
ভালোবাসার সিন্ধু।
বাবা মানে সন্তানের মঙ্গলে
যথাসাধ্য চেষ্টা–
ঢেলে দিয়ে শেষ রক্ত বিন্দু।
বাবা মানে শূন্য পকেট,
পূর্ণ পৃথিবী।
বাবা মানে,
মাথার উপর ছাদ
সকল দুখে কাঁধে রাখা কাঁধ।
থাকতে বাবা দাও দাম,
ঋণের শোধ হবে না কভু
দিলেও ধরার সকল
সোনাদানা মনিমুক্তা তবু!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট