1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক লাকসামে মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষক আক্তার হোসেন গ্রেপ্তার আখাউড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা ও বিশেষ অভিযান

কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুইজনকে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আসামি নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।

সোমবার রাতে রুবেলকে তার নিজ বাড়ি দেবিদ্বার উপজেলার ব্রাহ্মণখারা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার নিউমার্কেট সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল ও দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী সাব্বির হোসেন হত্যায় স্বজনদের করা পৃথক তিনটি মামলার আসামি তিনি। এছাড়াও পৃথক কয়েকটি হত্যা চেষ্টা মামলা রয়েছে তার বিরুদ্ধে।
হাসিনা পতনের পর দীর্ঘদিন পলাতক ছিল রুবেল। গোপনে বাড়িতে আসেন সোমবার দিবাগত রাতে। দেবিদ্বার থানা পুলিশের একটি দল রাতে তাকে গ্রেফতার করে। হত্যা মামলার আসামি হওয়ার পরেও রুবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করতেন বলেও অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট