1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ :
আধুনিক নাথেরপেটুয়া ইউনিয়ন গড়তে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির ভূঁইয়া লাকসামে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ কোটি টাকার ফেরত যাচ্ছে নাঙ্গলকোটে পদযাত্রায় আমরা সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই- হাসনাত আব্দুল্লাহ এমপি মনোহরগঞ্জ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান লাকসামে এনসিপি’র পথসভা ও যোগদান অনুষ্ঠিত গরু চোর সন্দেহে লালমাইয়ে যুবদল নেতাসহ ৩ জনকে ল্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি, ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার ৩ রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ মনোহরগঞ্জে বি-স্ট্রং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কেয়ামত বেঈমানদের জন্যে –আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে
কেয়ামত তো হবেই
এটা চিরন্তন সত্য
কবে হবে
কি কি কারণে হবে
সবই বলা আছে
শুধু কেয়ামত হতে
নিবে দীর্ঘ সময়
মানবের বিবেকের উপর।
ঈমান থাকবে যতক্ষণ অন্তরে মানবের
যদি তাহা সংখ্যায় খুবই কমও হয়
পৃথিবী টিকিয়ে রাখবে সৃষ্টিকর্তা ততক্ষণ
কারণ সৃষ্টিকর্তা তার সব সৃষ্টিকেই ভালোবাসেন
তবে মানুষকে একটু বেশি
তাই তো ভালো-মন্দ বুঝে চলার জন্যে
বিবেক বুদ্ধি দিয়ে করেছেন সৃজন।
দিয়েছেন ইচ্ছার স্বাধীনতা বুঝে চলার
যার জন্যে হবে বিচার
মিলবে ফলাফল ভালো কিংবা মন্দ।
ভালোদের জন্যে যেমন রয়েছে সুসংবাদ
অনন্তকাল থাকবে সুখে শান্তিতে
যারা করবে অর্জন জান্নাত।
দুঃসংবাদও রয়েছে তাদের জন্যে
যারা মানবেনা বা করবেনা
সৃষ্টিকর্তাকে এবং শোকর
তাদের হবে পরিণাম
জ্বলবে আগুনে
আরো থাকবে শাস্তি নানাবিধ
ঐ সেই কঠিন আযাব খানা জাহান্নাম।
কেয়ামত দিয়েই হবে শুরু
ভয়াবহতা তার
কারণ যখন ঈমান থাকবেনা কারো
তখনই হবে কেয়ামত
পিষিয়ে মারবে সকল বেঈমানকে
সিঙ্গাতে ফুঁ দিয়ে ইসরাফিল ফেরেশতা
সৃষ্টিকর্তার ইশারাতেই।
যে ভালোবাসে, তার অবাধ্য হলে
সে যে শাস্তিও দিতে পারে চরম ভাবে
কেয়ামতই হবে তার প্রমাণ।
সবই জানি,সবই বুঝি আমরা মানুষ
শুধু ছাড়তে পারছিনা
লোভ,মোহ,মিথ্যা
দুনিয়াবী রঙ্গ তামাশায় উঠছি মেতে
মনে হচ্ছে দিন যত যায় তত বেশি
তাই কেয়ামত ধেয়ে আসছে
খুব তাড়াতাড়ি বোধহয়!
তবে কেয়ামত হবে এটা শতভাগ সত্য
কারণ আমাদের বেঈমানি বাড়ছে যে ক্রমাগত
আর কেয়ামত কিন্তু বেঈমানদের জন্যই ।।
—–@—-@——-

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট