1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

জলের সিন্ধু –গাজী মোসাঃ লতা মাহমুদ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
সবুজের সকালে অবুঝ মনে,
বেদনার বাঁশি বাজে ক্ষণে ক্ষণে।
তবুও যেনো কিছু প্রাপ্তির আশায়, শরতের শঙ্খ চিল হেরে যায় ঘন কুয়াশায়।
দুচোখে নেমে আসে বর্ষা
বিদায় মৌসুমের অথৈজল, শুকনো পাতা আজ আর বাজে না ফাল্গুনের আহ্বানে।
কালো নীলিমায় জড়িয়ে থাকে গহীন রাত্রি, তীব্র কষ্টের যন্ত্রণা বয়ে চলে আমার ধরিত্রী।
এ যেনো ফিরে আসা প্রতি মুহূর্তে অতিথি পাখির আমন্ত্রণ,
শৈশবের অতৃপ্ত সুপ্ত বাসনার চিরন্তন অপেক্ষমাণ।
কৈশোরে দাড়িয়ে স্মৃতির পাতা উল্টে দেখি বেদনার নীল দিগন্তে,
এপাড় থেকে শুরু হয়েছে ওপারের তীর খোঁজার গন্তব্য।
যেখানে নেই সীমানা নেই প্রাচীর ,
ঘিরেছে চারিদিকে কেবল হতাশা সীমাহীন।
ব্যর্থতার অনলে আর দহনে নিশ্চিহ্ন আশার বসতি,
জানা নেই মৃত্যুই কি এর চির সমাপ্তি।
বেলাভূমিতে অদ্ভুত দর্শন অসমাপ্ত বালু চর,
চোরা বালুতে আটকে পরেছে জীবনের পদচারণা।
চোখের জলে গড়াগড়ি খাওয়ার রুচি থাকনা পরে,
হয়তো আবার হবে দেখা এপথে জীবনের পাশ ধরে যেতে যেতে।
থেমে আশা পথে , খুশির রঙ ছড়িয়ে আছে কালো মেঘের আত্মচিৎকার।
অস্থির তোলপাড় করে বয়ে চলে তীব্র কাটার নিয়ম, অনুসৃত পথটি
বেছে নিয়েছেন সাংসদ যেখানে পৌঁছায়নি পশ্চিম দিগন্তে রঙধনু আবিরের স্মৃতি ।
সেকালের শিকার হয়েছিলে, সেই সমাহার মুক্ত বিহীন পাখিদের নীড়ে ফেরার সুযোগ খোঁজা।
আজও বাজে বুকের গহীন ধুলো ময়লার ডামাডোল, সাময়িকভাবে আপ্লুত হৃদয় ভাঙার
গান শুনতে শুনতে রচিত হয়েছে কত-শত সমাদী।
গচ্ছিত রতন করিয়া যতন,
এ কেমন খেলা আজও সেই কাঁচের টুকরো ক্ষত বিক্ষত করে।
কুড়িয়ে এনেছিলাম শঙ্খ ভান্ডারে উম্মুক্ত প্রবেশের ছাড়পত্র,
সভ্যতা সংস্কৃতির প্রভাবে মুছে দিলাম সকল স্মৃতি চিহ্ন।
আঁধার কেটে গেলো কোথায় হারলো তবুও অপেক্ষায় কাটাই প্রহর,
রোদবৃষ্টি শীত বসন্ত পেড়িয়ে গেলো আজও এলেনা হারানো বীণার সে সুর।
দূর থেকে বহু দুর পেড়িয়ে সমুদ্দুর অজানার শূন্যতা, আর পথ চলা জীবন থেকে শুরু হয়েছে ওপারের ডাক।
মিলিয়ে জীবনের খাতা রয়েছে যন্ত্রণার কাটাঁ,
আজও ক্ষতবিক্ষত করে আমায় ।
ফেরায়নী শূন্য হাতে পেয়েছি অনেক তাতেই পরিপূর্ণ জলের সিন্ধু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট