1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অনাকাঙ্ক্ষিত যন্ত্রণাবাস –আবীর অরণ্য

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
একই আকাশ একই সূর্য একই গ্রহ একই চন্দ্র
একই নক্ষত্র
কেমন যেন সব আজ দু’ভাগে বিভক্ত।
ভালোবাসায় অবিচ্ছিন্ন ছিলো দু’জনের আত্মা
এই প্রকৃতির সবকিছুই একসময় সুন্দর ছিলো,
একই গানের একই সুর ছিলো দু’জনের অন্তরা।
একটিমাত্র নিঃশ্বাসের অপেক্ষায় এখনও বেঁচে আছি,
তোমার নিঃশ্বাসের দীর্ঘশ্বাস অজান্তেই এসে পড়বে
আমার এ ঘাড়ে
সাথে করে কিছু এলো চুলের মৃদু স্পর্শ
সেই আশাতে বুক বেঁধে এখনো পড়ে আছি পৃথিবীতে।
আজ আমরা অজানা মানুষ আজ দু’জনের দু’টি
অচেনা পৃথিবী,
অজস্র অপেক্ষায় তারই বুকে মুখ লুকিয়ে
সহস্র অভিযোগ আর
অভিমানে ভরা প্রেমময় সংসারে ছিলো এতদিন,
তার স্পর্শ পেতে আজ এই মন যে বড়ই ব্যাকুল।
বারবার ফিরে আসে কানে সেই মিষ্টভাষী কন্ঠস্বর
লাস্যময়ী সেই চোখ সেই আবেগ সেই দূষ্টি।
হয়তো বেশ আছি একা একা নেহায়েত মন্দ নেই
তুমিও তোমার মতো করে বেশ আছো জানি,
সাবলীল কেটে গেছে অনেক মধুর বসন্ত
অনেক কষ্ট হয়তোবা ছিলো যা এখনও আছে
আনন্দ‌ই বা কম কি ছিলো কিসে বলো?
কথা আর অকথায় ভালবাসার রাজ্যে আমরা দু’জন
ছিলাম আবেগে জড়ানো প্রেমী
শুধুই প্রেমে সময় যেত হারিয়ে একই জীবন তীরে
নিবিড় প্রেমময় ভালোবাসার বন্ধনে,
আজ অজানায় তুমি আর একলা আমি নিঃস্ব হয়ে করি
শুধুই অনাকাঙ্ক্ষিত যন্ত্রনাবাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট