1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

জীবন খাতা” — আমান উদ্দিন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
জীবন খাতা পাপে পূর্ণ করেছি
মুক্তির উপায় নাই,
খোদা তোমার করুণার ভিক্ষা
সদায় আমি চাই।
নিজের দোষে ডুবতেছে তরী
স্বীকার করছি আমি,
তুমি আমায় রক্ষা করো প্রভু
দয়াল অন্তর্যামী।
তুমি ছাড়া আরতো কেহ নাই
ক্ষমা করতে পারে,
পাপমুক্তির প্রার্থনা করতেছি
হয়ে নতশিরে।
তুমি স্রষ্টা আমরা সৃষ্টি মোরা
ভুলের ঊর্ধ্বে নয়,
তোমার নাম রহমানুর রহিম
যার অর্থ দয়াময়।
বান্দাদের তুমি ভালোবাসো ও
সর্বেসর্বা তুমি,
দয়া অনুকম্পা পেতে তোমার
কুদরতি চরণ চুমি।
আমানের জীবনের ভুলভ্রান্তি
দিও মার্জনা করে,
পাপের ঝুলি শূন্য করে খোদা
পুণ্য দিও ভরে।
০০০@@০০০
লন্ডন
যুক্তরাজ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট