1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

শুধু তোমার প্রতিক্ষায় –অধরা আলো

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
তোমার কণ্ঠে বেজে ওঠা সুরের ঐন্দ্রজালিক রেখা,
আমার অন্তর্গত হৃদয়পটে আঁকে অনিঃশেষ আকুলতা।
কত রাত্রি নির্ঘুম কাটিয়েছি তোমার স্বর শোনার অপেক্ষায় ,
সে আশায় জ্বলে ওঠে এক নক্ষত্রমণ্ডল, অনন্ত যন্ত্রণায়।
তোমার চক্ষুর মণি যেন অতলান্তিকের রহস্যময় ঢেউ,
তোমার ওষ্ঠের কণ্ঠস্বর যেন অশ্রুভেজা মেঘের সৌম্য গ্রীবায়।
হৃদয়ের গহীনে জমে থাকা ব্যথার অনুরণন,
তোমার একটুখানি চাহনি ছুঁয়ে দেয় সে সকল বেদন।
যেন বহ্নি হয়ে তুমি ছুঁয়ে যাও আমার অন্তর্মহল,
তোমার প্রত্যেকটি শব্দ আমার প্রাণের কম্পন সম্বল।
এ আকাঙ্ক্ষা যেন প্রলয়কালীন ঝড়ের মতো দিশাহারা,
তোমার কণ্ঠে বাঁধা আছে আমার নিঃশ্বাসের সকল ধারা।
তোমায় দেখি আমি রাতের নিস্তব্ধতায়,
স্বপ্নে অঙ্কিত ভালোবাসার প্রতিটি ধ্বনিতায়।
কত অপ্রকাশিত অনুভূতি যেন জেগে ওঠে প্রতিমুহূর্তে,
তোমার কণ্ঠে লুকিয়ে থাকা সেই মোহময় সুরে।
তাই বলি, প্রিয়তমা, তোমার কণ্ঠই আমার জীবনগাথা,
তোমার স্বরে গাঁথা রয়েছে আমার হৃদয়ের কাব্যকথা।
তোমায় দেখার আকাঙ্ক্ষায় প্রতীক্ষা করি অবিরত,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট