1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

ভালো নেই পৃথিবী –মুক্তা পারভীন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
আষাঢ়ের রোজনামচার মতো
বারবার মেঘে ঢেকে যাচ্ছে মন আকাশ
কিছুতেই সূর্যের দেখা মিলছে না
একটু উত্তাপের আশায়
শুকনো পাতা কুড়িয়ে
জ্বালিয়ে দিই দিয়াশলাই এর কাঠি
কাঙ্খিত উত্তাপ মিলছে না তবু্ও।
চেনা পরিবেশ চেনা মানুষ
মাঝে মাঝে স্বার্থান্বেসী
কীট পতঙ্গের মতো মনে হয়
চার পাশে ঘিরে আছে
সুযোগ পেলেই গিলে খাবে
লতাপাতা গাছগাছালি মানুষজন।
আলো ছায়ায় অস্পষ্ট লাগে
তবুও মনে হয় এ যেন
বহু কালের চেনা
ধারালো নখের থাবায়
ছিন্নভিন্ন করতে চায় হৃৎপিণ্ড।
লক লক করছে জিহবা
তাজা রক্তের স্বাদ পেতে
ওদের দৌরাত্ম্যে শান্ত পায়রাগুলি
যেন উড়তে ই ভুলে গেছে আজকাল।
রচনা কালঃ ০৫/০২/২০২১

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট