1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কবি হওয়ার জ্বালা –শামীমা খালিদ শাম্মী 

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
যদি লিখি কবিতা
সাজিয়ে বিরহের উপমা,
তোমরা ব্যাঙ্গাত্মক হাসি দিয়ে বল,
কষ্টে আছি বড্ড,না হলে প্রেমে খেয়েছি ছ্যাকা,
তাইতো বিষাদের ছড়াছড়ি ভাষার কারুকাজে।
যদি লিখি কবিতা
প্রেমের ঘ্রাণ মাখি শব্দে,
তোমরা ভাবো উচ্ছন্নে গেছি,
নব প্রেমের জোয়ারে ভেসেছি, রঙ লেগেছে মনে
তাইতো সারাদিন প্রেমের ছবি আঁকে।
যদি লিখি কবিতা
দুর্বার প্রতিবাদী কথামালায়,
তোমরা বল এসেছে কোথাকার কে,
কলম দিয়ে কি আর প্রতিবাদ হয়,নিছক শব্দ চয়ন
তাইতো প্রতিবাদের নামে বস্তাপচা শব্দ তুলে আনে।
যদি লিখি কবিতা
প্রকৃতির সবুজাভ রঙ সাজাই,
তোমরা হাসো অট্টহাসি,বল পাগল একটা,
যা ইচ্ছে লিখে যাই, সংসারে মনোযোগ নাই
তাইতো সব ছেড়ে ফুল পাতায় বিবাগী সাঁজে।
কেমনে লিখি কবিতা
জানা নেই ভাষা, আমি নিরূপায়,
তোমরা বল ভাই কি করে অনুভূতি জানাই,
সাজাই অনুভব আঁকি স্বপ্ন শব্দের অলঙ্করণে
কবিতা যে শ্বাস হয়ে মিশে গেছে আমার সত্ত্বায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট