1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

গ্রামের প্রকৃতির মাঝে আমি –শেফালী হোসেন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
সবুজে ঘেরা শান্তি নীড়, সে যে আমার গ্রাম,
নদীর জলে ছল ছলিয়ে বাজে সুরের গান।
শর্ষে খেতে দোলে হাওয়া মিষ্টি সোনার গন্ধ,
পাখির গানে ভোরের বেলা মন হয় আনন্দ।
নদীর ধারে বটের ছায়া, মাটির পথের বাঁক,
তালগাছগুলো দুলছে যত দখিন হাওয়ার ঢাক।
গোধূলিবেলায় গরুর পাল ফেরে মাঠের পথে,
শিশুরা সব খেলতে আসে মায়ের ডাকে তাতে।
চাঁদের আলো জোছনা ছড়ায় শস্যের গায়ে গায়ে,
সবুজ ঘাসের শিশিরবিন্দু জড়িয়ে ধরে পায়ে।
ওহে নগর, ব্যস্ত শহর, ব্যথার ভারে ক্লান্ত,
গ্রামের কোলে শান্তি মেলে, হৃদয় থাকে শান্ত।
শীতের হাওয়ায় মাখা সোনালি আলোর ছোঁয়া,
শর্ষে ফুলের খেতে খেলে রোদ ঝলমলানো সুর।
দিগন্ত জুড়ে হলুদ রঙের নরম শাড়ির ঢেউ,
হাসির কণ্ঠে দোলে বাতাস, ছুঁয়ে যায় মনপুর।
শিশির ভেজা ঘাসের বুকেও রোদ লুটোপুটি,
কুয়াশা ফুঁড়ে ওঠে রবি, গায় সকাল জাগরণ।
ভ্রমরের ডানায় বাজে মধুর গুঞ্জরিত গান,
মৌমাছিরা মেতে ওঠে মধু-সুরভি পান।
নরম রোদের আদর মেখে কৃষকের হাসি খেলে,
সোনার ফসলে ভরে উঠবে দেখো চোখ টি তুলে।
শর্ষে ফুলের সুবাস মাখা শীতের এই গান,
ফুলে-ফুলে জেগে থাকে প্রিয় বাংলার প্রাণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট