1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

নির্মম বাস্তবতা –মুহাম্মদ আনোয়ার হোসাইন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে
আমরা দুই ভাই দুই বোন
বেড়ে উঠেছি পেয়ে মায়ের যতন,
চার দেহে যেন একই প্রাণ
একসাথে চলেছি পেয়ে দখিনা পবন,
এক ডিমে খেয়েছি আমরা চারজন
তথাপিও ছিলো উচ্ছাস ভালোবাসা অফুরান,
দুটো বারান্দাময় চৌচালা টিনের ঘর
এখানেই কেটেছে শৈশব আমাদের সবার,
তুলেছি শাপলা শালুক কুড়িয়েছি আম
একসাথেই করেছি বাসার যাবতীয় কাম,
নিজ বাড়ি কিংবা সমগ্র গ্রাম
সুনাম না থাকলেও ছিলোনা বদনাম,
হেসেছি খেলেছি করেছি একসাথে লেখাপড়া
লিখেছি গল্প উপন্যাস কবিতা ছড়া,
দিয়েছি আড্ডা করেছি দুষ্টামি খুনসুটি
চলনে বলনে শয়নে ছিলাম পরিপাটি,
আমরা সকলে একে অপরকে ব্যতীত
থাকতে না পেরে হতাম ব্যথিত,
একজন অপরজনের কষ্টে হতাম দুঃখিত
একে অপরের সুখে হতাম আনন্দিত,
আজ-
আজ আমরা চার ভাই বোন
পৃথক স্থানে সামলাচ্ছি সংসার জীবন,
কালে ভাদ্রে হয় আমাদের সাক্ষাত
নেই পূর্বের সেই প্রেমময় উৎপাত,
কথা হয় মাঝেমধ্যে তাও প্রয়োজনে
কখনো একত্রিত হই রক্তের টানে,
একে অপরের বাসায় যাই নিমন্ত্রণে
সুখদুঃখ বিনিময় হয় মোবাইলে ফোনে,
যা সত্যি সত্যিই দুঃখময় বেদনাবিধুর
পারিনা সইতে হৃদয় হচ্ছে ভঙ্গুর,
কেন এতো জটিল কঠিন বাস্তবতা
কেন এতো নির্মম জীবনের বার্তা?
স্বত্ব সংরক্ষিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট