1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতীক্ষা প্রহর –জামান মনির

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
কেউ থাকে সময়ের অপেক্ষায়
কারো অপেক্ষা সময়ে,
কেউ ধায় কারো ছায়ার মায়ায়
কারো মায়াতো তন্ময়ে।
মন্ময়ে ঘুরি-ফিরি সবুজের বুকে
শুনি পাখিদের কলরব,
নীড়ে ফিরে যায় কোলাহল চুকে
ব্যস্ততা শেষে পাখি সব।
প্রতীক্ষা প্রহর কেটেছে আনমনে
মোমবাতির শেষ আলো,
সালতামামি নিজের ছায়ার সনে
কিছু আঁধার কিছু ভালো।
পরিযায়ী পাখিরও গন্তব্য নির্ণীত
ডুবে না টলমল সরোবরে,
সময়ের অপেক্ষায় প্রীত-প্রাণিত
অবশেষে কে কাহার তরে!
পাখিরা যায় উড়ে দূরে বহু দূরে
সময় স্রোতে প্রাণ জুড়িয়ে,
আহত মানুষ আপন বলয়ে ঘুরে
প্রতীক্ষা প্রহর যায় ফুরিয়ে।
…………………………….
৩০/০১/২০২৫@চট্টগ্রাম

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট