1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

“দীর্ঘ অপেক্ষার পর সেই তুমি এলে” –শেফালী হোসেন

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
অনেক অপেক্ষার পর তুমি এলে
যেনো বিষন্নতার আকাশে এক চিলতে রৌদ্র
হয়ে,
যে মনের জমিনে ছিলো এতো দিন
বেদনা নিঃশব্দ দীর্ঘশ্বাস,
সে বুকের জমিনে ফুটেছে আজ হাজারো গোলাপ।
মৌমাছির গুঞ্জনে শিউলির স্নিগ্ধ আবেশে
এক মুঠো সুখের ছোঁয়ায় পুলকিত এই
মন।
তোমার আগমনে
উঁকি দিয়েছে সুর্যের রঙের বাহার,
সাদা মেঘেরা শুভ্র সেজেছে তুমি এসেছ বলে
তুমি এলে আমার জন্য নতুন ভোর নিয়ে।
মনে হয় হাজার বছর পরে
বুকের জমিনে এক চিলতে সোনালী রোদ্দুর দেখা মিলেছে আজ।
তুমি কি জানো? তোমাকে অবিরাম খুঁজেছি
বর্ষার প্রথম বর্ষণে
শরৎ এর কাশফুলের প্রতিটি পালকের ভাঁজেভাঁজে।
বসন্তদিনের শিমুলের ডালে ডালে।
অবশেষে সেই তুমি এলে-
শীতের কুয়াশায় জড়ানো নকশীকাঁথা ভাঁজে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট