1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

‘দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’-ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের  বলেছেন, ‘দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, দূর্ণীতির বিরুদ্ধে  সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে কুমিল্লার মনোহরগঞ্জ  সরকারী স্কুল এন্ড কলেজ মাঠে জামায়াত আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনোহরগঞ্জ উপজেলা কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারী মাওলানা ফয়জুর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ এর পরিচালনায় সম্মেলনে,
ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেন,  ফ্যাসিস্ট আওয়ামী লীগের আসল এদেশ নয়, তাদের আসল দেশ হচ্ছে ভারত। এদেশের সম্পদ লুটপাট করে তারা ভারতে পালিয়ে গেছে।
তিনি বলেন ৭১ সাল থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এখনো ষড়যন্ত্র করছে। ভারত আওয়ামী লুটপাটকারীদের আশ্রয় দিয়েছে। তারা দেশকপ নিয়প গভীর ষড়যন্ত্র চলছে, সকল দলকে স্বাধীন সার্বভৌম প্রশ্ন এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
গত দুই তিনদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের সজাগ থাকতে হবে।
অন্তরবর্তী সরকারের প্রতি প্রয়োজনীয় সংস্কার করে অবাধ নিরেপক্ষ নির্বাচন দেয়ার দাবি জানান।


প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগের শাসনমান এ জাতির জন্য অন্ধকার কলঙ্কজনক অধ্যায়। শেখ মুজিব এর সমালোচনা করে বলেন, “তিনি নিজেই বলেছিলেন আমার সামনে চোর, পিছনে চোর, ডানে চোর, বায়ে চোর। তার কর্মীরা বলতো নেতা আপনি আয়নার সামনে দাঁড়ালে কী দেখেন?”

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সেক্রেটারী এটিএম মাছুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোঃ শাহাজান এডভোকেট, সেক্রেটারী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী, সহ সেক্রেটারী ডাঃ আব্দুল মুবিন, মু. মাহফুজুর রহমান, বিজনেস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভার আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারী।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং নির্বাচনী প্রতিক দাঁড়িপাল্লা নিয়ে মিছিল সহকারে সমাবেশে প্রবেশ করে৷ নির্দিষ্ট সময়ের পূর্বেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, শাহাবুদ্দিন আহমেদ, ডাঃ কাউসার হামিদ, এডভোকেট মুজাহিদুল ইসলাম,  সৈয়দ কামরুল হাসান, সাইফুল বারী তুহিন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, রবিউল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, মোস্তাফিজুর রহমান, কেফায়েত উল্লাহ,  মিজানুর রহমান, আবদুল গোফরান, সাইফুল সালেহী, মাওলানা আবদুল মোতালেব, মাওলানা মাকসুদুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট