1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

তুমি এসে জীবন ময় –অধরা আলো

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
তুমি এসে জীবন ময়,
অলিখিত দলীলে দস্তখত দিলে,
উড়ো খামে মুঠোফোনে বার্তা পাঠালে
মনের সাজানো রঙে।
কত উপমায় আঁকো ছবি, রচো কত
রচনা নিরবধি।
তুমি এসে জীবন ময়,
অভিমানে অনুরাগে জড়িয়ে রাখো,
দিবানিশি নিদ্রাহীন দুচোখে প্রতিচ্ছবি ভাসাও।
রূপকথার রূপোলী কাঠির আলতো আদরে
ঘুম পাড়ানো নির গীতালি গাঁথো।
তুমি এসে জীবন ময়,
মনের পাতা পড় আনমনে, মুগ্ধতায় ভরো নিজেকে।
তুমি কি পেরেছো পড়তে?
অন্তর কত ব্যথায় ক্ষত-বিক্ষত!
নাকি হাসির ফোয়ারার ঝলকে,
বদন খানি শুধুই তোমার কামনার পরশে ঢাকো।
নাকি প্রলেপের আড়ালে মলিন মুখের গ্লানি টুকু
বিদগ্ধ ভালোবাসার আদলে খুঁজে পাও।
তুমি এসে জীবন ময়,
পারবে কি বলতে, তুমি কাকে ভালোবাসো?
বিধ্বস্ত মুখোশ্রী, না আস্তরণে বন্দী রূপসী,
জোছনা ভরা চাঁদ।
জানি, জানা নেই তোমার,
উত্তর নেই কোনো।
তাই দিও না কথা, রেখো না হাত ঐ হাতে,
খুঁজো না সুখ বিহঙ্গ নিবিড় আশ্লেষে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট