1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিলে যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পিটিয়ে জখম, অভিযুক্ত স্বামী পলাতক ভূঁইয়ার বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী।
জানা যায় ২২ ডিসেম্বর রোববার মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইউসুফ এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মনোহরগঞ্জ থানার এসআই ইমাম হোসেনের সহায়তায় যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও বাজার থেকে সোনাইমুড়ী উপজেলার পূর্ব মাহতুলা গ্রামের আলী আহমদ মেম্বার বাড়ির জাফরের ছেলে মোঃ ইসমাইল হোসেন ওরপে সোহেল (২৭), একই গ্রামের পূর্ব পাড়ার মোঃ রফিকের ছেলে মোঃ ফরহাদুল ইসলাম ফরহাদ (২৮)কে আটক করে। এসময় নুরু (৩৫)নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়। আটক কৃতদের কাছ থেকে ১০ ফিস ইয়াবা পাওয়া যায়।
এব্যাপারে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। স্থানীয় লোকজন বলেন আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তাদের কারণে যুব সমাজ ধ্বংসের পথে। তাদের সহযোগীদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইউসুফ বলেন মনোহরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ক্রেতা বিক্রেতাসহ সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবেনা। মাদকমুক্ত সমাজ গড়তে সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে।
এব্যাপারে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন আমরা মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট