1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক লাকসামে মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষক আক্তার হোসেন গ্রেপ্তার আখাউড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা ও বিশেষ অভিযান

স্বাধীনতা, জন্মকথা” — মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে
16 December Design
একদিন এক স্বপ্ন জেগে উঠেছিল
রক্তাক্ত সূর্যের লালিমায়,
মাটির গভীরে জমে থাকা
শতাব্দীর হাহাকার আর বিদ্রোহের গর্জন।
সেদিন ঢাকার হৃদয় ছিল খালি—
না ছিল পার্কের রঙিন দোলনা,
না ছিল ফুলের বাগানের সুবাস,
ছিল শুধু এক ধু-ধু প্রান্তর,
দিগন্ত জুড়ে বিস্তৃত সবুজ দুর্বার মতন।
সেই প্রান্তরে জড়ো হয়েছিল এক জনসমুদ্র,
কারখানা থেকে ছুটে আসা ক্লান্ত শ্রমিক,
লাঙ্গল ফেলে আসা কৃষকের দল,
অস্ত্র কেড়ে নেওয়া বিদ্রোহী যুবক,
নারী, বৃদ্ধ, ভবঘুরে, আর পিতৃহীন শিশুরা।
তাদের চোখে ছিল এক জ্বলন্ত প্রতিজ্ঞা,
মুঠোয় বাঁধা ছিল স্বাধীনতার অদৃশ্য পতাকা।
সেদিন বাতাসে ভাসছিল প্রতিবাদের গান,
জোয়ারের মতো মানুষের ঢেউ
আছড়ে পড়ছিল ইতিহাসের পৃষ্ঠায়।
তাদের অপেক্ষা ছিল কারও জন্য,
কেউ আসবে—এক মহাকবি,
যার কণ্ঠে থাকবে বজ্রের সুর,
যার ভাষায় ফুটবে মুক্তির ফুল।
অবশেষে তিনি এলেন,
হিমালয়ের মতো দীপ্ত চরণে,
তার কণ্ঠে ছিল আগুনের ঝংকার—
তিনি বললেন:
“এবারের সংগ্রাম আমাদের বাঁচার সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
সেই উচ্চারণে কেঁপে উঠল সবুজ মাঠ,
আকাশ ভরে উঠল বজ্রনিনাদে,
আর ইতিহাসের বুকে লেখা হল
স্বাধীনতার প্রথম কবিতা।
সেই দিন থেকেই ‘স্বাধীনতা’
শব্দটি হয়ে উঠল আমাদের।
আজ যখন শিশুপার্কের দোলনায়
হাসি ফোটে নবপ্রজন্মের,
বৃক্ষের ছায়ায় বয়ে যায় শীতল হাওয়া,
তখনও বাতাসে ভেসে আসে সেই ধ্বনি,
সেই প্রথম উচ্চারণ—
স্বাধীনতা, যা রক্তে রচিত,
স্বপ্নে গড়া, প্রাণের দামে কেনা।
শ্রদ্ধেয় কবি নির্মলেন্দু গুণের কবিতা অনুকরণে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট