1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল লন্ডনে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দেখা মিলল দেশ থেকে পালিয়ে যাওয়া দলটির সাবেক মন্ত্রী-এমপিদের।

সেই সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন ৫ আগস্টের পরে দেশত্যাগ করা দুইজন সাবেক মন্ত্রী, একজন সাবেক সংসদ সদস্য, একজন সাবেক মেয়র ও একজন সিনিয়র সচিব।

পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল লন্ডনে
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। ছবি : সংগৃহীত

সভার ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, সদ্য বিলুপ্ত সংসদ ও মন্ত্রিসভার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান, সাবেক বৈদিশিক কল্যাণ ও শ্রম প্রতিমন্ত্রী ও সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। তাদের প্রত্যেকের নামেই ৫ আগস্টের পর একাধিক মামলা দায়ের করা হয়েছে।

পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল লন্ডনে
সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক  সভায় উপস্থিত সবার নাম নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট