1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সবি বদলায় –ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

সুবিধা মতো সবাই যায় বদলে,
স্বীয় স্বার্থে, স্বরুপ ছেড়ে বিভিন্ন আদলে।
হয়না কিছুই আর আগের মতো,
নতজানু হয়ে সাধলে।
না থাকার যে করেছে পণ,
থাকবেনা সে, শতরশি দিয়েও বাঁধলে।

আপন মানুষ পর হয়,
বদলিয়ে স্বভাব,
ভালোবাসা আর সহানুভূতির বড়ই অভাব।
সহজ সরল মানুষটিও
বারবার খেয়ে ফোড়,
বদলায় তার জীবনের মোড়।

ক্ষণে ক্ষণে রং বদলায় গিরগিটি ,
সুযোগ বুঝে খোলস বদলায় চিংড়িটি।
কতো মানুষ মুখোশ বদলায়ে–
থাকে যে হয়ে পরিপাটি।

মানুষ ঘর বদলায়,
বর বদলায়,
বদলায় জীবনের রং,
সাজিয়া নানা রকম সং।

সবি তে বদলায়—
শুধু মন্দ স্বভাব নাহি বদলায়।
চারিদিকে এতো বদলা-বদলির খেলা,
তারি মাঝে না বদলানো আমি
বসে আছি একেলা।
#তারিখ : ৫/১২/২০২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট