1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

বাংলাদেশে আর ভারতের আধিপত্য চলবে না : হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে আর ভারতের আধিপত্য চলবে না বলে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘ভারতের আগ্রাসনকে মেনে নিয়ে আওয়ামী লীগ সরকার বছরের পর বছর বাংলাদেশে শাসন করেছে। তারা দিল্লিকে কেবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে। অথচ চারপাশের দেশগুলোর সঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই। তাই ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে। আর সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে।’

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ধর্মীয় কারণে হয়নি। ভারত বছরের পর বছর নির্যাতনমূলক বিভিন্ন কার্যক্রম চালিয়েছে। আর এসবের ব্যাপারে আওয়ামী লীগ সবসময় সহনীয়তা দেখিয়েছে। ভারতের শোষণ-শাসনের বিরুদ্ধে তরুণ প্রজন্মের লড়াই অব্যাহত থাকবে। ভারত আর কোনদিনও বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারবে না।’

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের দায়বদ্ধতা সবার ওপরে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে বসে কিংবা বিদেশ থেকে যতই ষড়যন্ত্র করা হোক তার কোনোটিকে সচল হতে দেওয়া যাবে না। আমরা যদি এবার ব্যর্থ হই বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। জুলাই থেকে আজ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি। সুন্দর বাংলাদেশ গড়তে এই সংগ্রাম অব্যাহত থাকবে।’

হাসনাত বলেন, ‘বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মৌলিক বিষয়ে মতপার্থক্য খুবই স্বাভাবিক। এটিই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তবে বাংলাদেশের অখণ্ডটা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ইস্পাতের ন্যায় শক্ত ঐক্য বজায় রাখবে।’

দেশের প্রশ্নে সমঝোতা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘৫ আগস্ট ছিল ছাত্রজনতার প্রাথমিক বিজয়। তবে আমাদের সামনে যে রাস্তা অনেক বেশি কণ্টকাকীর্ণ। এই রাস্তা পাড়ি দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বিরুদ্ধে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আবার নিজেদের মধ্যে ক্ষমতার কাঠামো নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আবার কে ক্ষমতায় যাবে সে বিষয় নিয়েও আমাদের নিজেদের মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে। তবে আমরা অনুরোধ জানাব, আমাদের এই মতপার্থক্য যেন পরম সহিষ্ণুতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটি যেন আওয়ামী লীগের মতো আগ্রাসী মনোভাবে পরিণত না হয়।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট