1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকনদের শিক্ষাশিবির অনুষ্ঠিত বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ‘অলিখিত সমঝোতা’ হয়েছে-সারজিস আলম রাজধানীতে জামায়াতের ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই আমার সাথে অন্যায়ের বিচার আল্লাহর কাছে দিলাম: কনকচাঁপা মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পীর নিহত কলাম জুলাই বিপ্লব অস্বীকারের মানেই অনিবার্য বিপর্যয় — ড. আ ফ ম খালিদ হোসেন মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা ছেলে গ্রেফতার কুমিরের কুকুর ধরে নেয়ার ঘটনায় মুখ খুললেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

একদিন দেখা হবে –সরদার আব্বাস উদ্দিন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে
একদিন দেখা হবে আমাদের- হবে অপেক্ষার অবসান
মিটিয়ে নেবো আমাদের সব অভিমানের হিসাব।
হাজারো মুহুর্তের ভ্রমণ ক্লান্তি শেষে আমরা মুখোমুখি
ভালোলাগার আবেশে মুখরিত হবে চারপাশ
সাথে থাকবে ভালোবাসার এক অনাড়ম্বর আয়োজন।
বলতে না পারা অনুযোগ এক পলকে পড়ে নেবে চোখ
এক জনমের তৃষ্ণা তোমার অমৃত চাহনিতে মিটে যাবে
বীণার সুমধুর কলতানে কেটে যাবে বহু সময়।
এরপর খুব কাঁদবো আমি।
বুকের খুব গভীরে যেখানে তোমায় যত্নে পুষে রাখি
আচমকা একটা ঢেউ বয়ে যাবে সেখানে।
অপ্রত্যাশিত অভিযোগের খসড়া হিসাব বুঝে নেবো
তোমার সব কান্নাগুলো নিয়ে নেবো আমি
সাথে নিয়ে নেবো তোমার জীবনের সবটুকু কষ্ট।
না পাওয়ার গ্লানিতে যে কষ্ট এতদিন ছিলো আশ্রয়হীন
আমার সুশোভিত মন বাগানে সে গড়বে নতুন বসতি
অতৃপ্ত বাসনা পূর্ণ হবে – মনের বিতৃষ্ণা হবে দূর।
এরপর আর কখনও দেখা হবে না আমাদের।
আর কখনো একসাথে কাঁদবে না দু’জনের আকাঙ্ক্ষা
ব্যস্ত শহরে অগণিত মানুষের ভিড়ে মিশে যাবো
তীব্র গরমেও শীতলতা নামবে হৃদয়ে
না পাওয়ার উন্মাদ আবেগ পর্যবসিত হবে প্রত্যাশায়
জীবাশ্ম অনুভবে রোপিত হবে ভালোবাসার বাগান
প্রতিদিন আমরা শক্ত করে জড়িয়ে ধরবো স্মৃতি
কিন্তু কেউ কাউকে ছুঁয়ে দেখবো না আর কোনোদিন।
একদিন সত্যিই দেখা হবে- আমাদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট