1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সময়ের পরিক্রমায় –মুক্তা পারভীন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

তুমি বলেছিলে আমি স্বার্থপর
কিন্তু তুমি জানো কি?
সেও তোমার জন্যই হয়েছি
তোমার জন্য আমি সব পারি।

সাঁতরে পার হতে পারি আটলান্টিক
ভিসুভিয়াস অতিক্রম করতে পারি
পারি হিমালয়ের চূড়ায় উঠতে
ভূলোক দ্যূলোক ভেদে
পৌঁছাতে পারি শেষ সীমান্তে।

তোমার অবজ্ঞা, অবহেলা, অবিশ্বাস
নিন্দ্রাকে পাঠিয়ে ছিল পরবাসে
অন্তর্দৃষ্টি দিয়ে অবলোকন করেছি
তোমার চরম নিষ্ঠুরতা।

তাই তো পরিস্থিতির সাথে একত্ব হয়ে
সময়ের পরিক্রমায় নিজেকে
সামান্য বদলে নিয়েছি মাত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট