1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির কক্সবাজার আনন্দ ভ্রমণ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা মহানগরী উত্তরে যুব বিভাগের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন মনোহরগঞ্জে সড়কে বসছে পশুর হাট-কাঁচা বাজার হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পতাকা –ইমরোজ সোহেল

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে
এ বিজয় কাহার বিজয়,একবার
ভেবে দেখো তুমি
শহীদ কী ছেড়ে দেবে একাত্তুরে কেড়ে নেওয়া ভূমি
এ বিজয় মা বোনের, তপস্যা ও ত্যাগের
দীর্ঘ ফলাফল
ব্যার্থ হবেই পরিকল্পনা, যতই নড়াও তোমার উলঙ্গ কাঠিকল।
শুন্য ভিতের উপর কখনও দাঁড়ায় কি
সু উচ্চ অট্টালিকা?
মেরুদন্ড ভেঙ্গে গেলে মানুষ অথর্ব,
তোমার কাছেই শিখা
আমরা দাঁড়িয়ে আছি স্থির নিজস্ব লাল
পতাকার তলে
এতই সহজ, পুড়িয়ে দেবে তা ছলে বলে কলে কৌশলে।
আমারও জন্ম আছে,মাটির মমতা আছে
আমি তাই দুর্বিনীত অবিচল
অতন্দ্র পাহাড়ায় আছি, সুরক্ষা করবই
ঘাটি, যতই আসুক ঢল
আলো জ্বালতেই হবে যদিও এখন
চৌদিকে বিপুল অন্ধকার
হামাগুড়ি দিয়ে আসবে সূর্য, সরে যাবে
শংকার পাহাড়।
যত যাই বলো, কুলক্ষনে কথা,এ দেশ,
এ পতাকা আমার
উবে যাবে সব ষড়যন্ত্র, বিল্পব ব্যর্থ হবে? আগুনে দিচ্ছি ধার।
দুপুর ১.০০ টা
০১/১২/২৪
কবিতার ঘর,ঢাকা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট