1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

পারোনি প্রেমিক হতে— অধরা আলো

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে
তুমি পারোনি প্রেমিক হতে
পেরেছো কি কভু ভালোবাসতে?
তাহলে কি করে দাবী করো ভালোবাস!
যদি প্রেমিক হতে! হতে স্বপ্নের সারথী
এগিয়ে নিতে পথ স্বপ্নের সীমান্তে।
বিশ্বাসে বেঁধে নিতে বুক, আগলে রাখতে
বাহ পাঁজরে।
তুমি পারোনি প্রেমিক হতে, সত্যিই পারোনি!
হৃদয় ছুঁয়ে ছিলে, ছুঁয়ে ছিলে বিশ্বাস।
কিন্তু পারোনি তার সীমানার সন্ধান খুজঁতে
ভালোবাসা, প্রেম যেটাই বলো ; এত কি সহজ?
ভালোবাসতে আকাশের মত অসীম হতে হয়
সমুদ্রের মত গভীর,
ঝর্ণার মত হতে হয় বহমান,।
তবেই ভালোবাসার ইতিহাস গাঁথা হয়
স্বর্ণাক্ষরে হৃদয় জুড়ে অমলিন রয়।
তুমি পারোনি প্রেমিক হতে, সত্যিই পারোনি?
রাখোনি কথা, হাতে রেখে হাত,
ভেবেছো জিতে গেছো,? ভুল!
হেরো গেছো বিশ্বাসের কাছে, করেছো ক্ষত হৃদ!
নিজেই মরেছো নিজেরই জালে।
পারোনি প্রেমিক হতে, সত্যিই পারোনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট