1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে মনোহরগঞ্জে বিক্ষোভ

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে  আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজারে বিক্ষোভ করেছে স্থানীয় মুসল্লি ও তৌহীদি জনতা।
অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাজারস্থ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাথেরপেটুয়া স্টেশন কেন্দ্রীয় জামে-মসজিদের খতীব মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মসজিদের ইমাম মুফতি নজরুল ইসলাম, ব্যবসায়ি কামাল হোসেন, মাওলানা মাহমুদুল হাসান ও ছাত্র প্রতিনিধি আরিফুল ইসলাম মাহফুজ।
এসময় উপস্থিত ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের তৌহীদি জনতা। বিক্ষোভ থেকে অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট