1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

শীতের আগমন –ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে
বইছে উত্তরের হিম হিম শীতল হাওয়া,
শীতের আগমন জানান দেওয়া।
প্রতি বছর অগ্রহায়নে তার আগমন হওয়া,
মাঘের শেষ ফাগুনের মাঝামাঝিও যায় পাওয়া।
শিশিরস্নাত লিকলিকে লাউয়ের ডগায় সাদা সাদা ফুল,
মনে হয় যেন দষ্যিবালিকার কানের দুল!
রসিক শীতের জামা না পরে করে ভুল,
কাঁপতে-কাঁপতে হারায় একুল ওকুল!
চারিদিকে দেখা যায় ফোকলা দাঁতের খেজুর গাছের হাসি,
খেজুরের রসের পায়েস কে না ভালোবাসি?
ঘরে ঘরে তৈরি হয় নানা রকম পিঠাপুলি আর পায়েস,
খায় সবাই মজা করে আর করিয়া আয়েস।
মিষ্টি রোদে বসে ভালো লাগে
গল্পের বই পড়া,
শিশুদল এসে, হেসে হেসে শুনাচ্ছে ছড়া।
মন্দ না একটু পরপর ধোয়া ওঠা রং চা কড়া।
শিশুর দল খড়কুটো জ্বেলে
ছেঁকে শরীর দু’বাহু মেলে।
ঝরারস গরম করে গিলে,
রাম, সাম, যদু ও মধু মিলে।
হাওর বাওরে ডানা ঝাপটিয়ে পড়ছে নানা রকম পাখি,
কি যে আনন্দ, দেখে তাহা দুটি আঁখি।
আনন্দে মেতেছে শিশুদল সোনা রোদ গায়ে মাখি।
চাঁদের আলো পদ্মপুকুরে করে ঝিকমিক
দূর্বাদলের উপর শিশিরবিন্দু হিরের মতো করে চিকচিক।
পাতা ঝরে গাছেরা শীতের আগমনী জানাচ্ছে ঠিকঠিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট