1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

স্বাধীনতা –এবিএম সোহেল রশিদ

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে
পঙ্গুত্ব বরণকারী যে কিশোর দেশপ্রেমে বিভোর
তার বগলে দিকশূন্য স্ক্র্যাচ, মুখে সোনালি হাসি
চব্বিশের বিপ্লবে, উৎসর্গ করেছে যে আস্থার এক পা
বিচলিত নয় সে, তুমুল সাহস তার বুকে ঠাসাঠাসি।
মিছিল গুলিবিদ্ধ! চারিদিকে বিক্ষুব্ধ চিৎকার
ছিল সে তারাই অগ্রভাগে, শেকল ভাঙার প্রচেষ্টাতে
জানতে চেয়েছে বারবার, স্বাধীনতা তুমি কার?
অনিশ্চিত যাত্রায় নয় কেউ দিশেহারা
চোখে মুখে পূর্ণিমার ঝকঝকে হাসি
অর্জন রক্ষায় দিতে হবে সম্মিলিত পাহারা।
সব স্লোগান শ্রেণিসংঘাতের নয়, কিছু কিছু সক্ষমতার
হারজিতের খেলা নয়, দাও সংবিধিবদ্ধ অধিকার।
যে স্লোগান বোঝে, কণ্ঠে কণ্ঠ মেলায়, সে-ই দেশপ্রেমিক
তার মুষ্টিবদ্ধ হাতে কৃত্রিম আলো নয়! জাগরণের সূর্যোদয়
সময় ঘোড়ার পিঠে, খোদাই করে বিষাক্ত চোখ
মস্তিষ্কে মস্তিষ্কে দ্রোহের নিউরন, পুনর্গঠনের বোধোদয়।
.
তরুণ প্রাণ যাবে এগিয়ে, দাও খুলে বাঁধ।
মুখে তালা এঁটে, যে প্রবীণ লুকায় আড়ালে মুখ
দেখাও তাকে পথ তীর্থ যাত্রার; নিক মৃত্যুর স্বাদ
নতুনকে দাও স্থান, সে শান্তির বাহক ও ধারক
ঘৃণিত চিন্তার অবসান হোক। ভরে উঠুক আনন্দলোক।
রক্তের তুলিতে লিখেছে আবারও ‘স্বাধীনতা’
এ যে জন্মসূত্রে পাওয়া নাগরিক অধিকার
ইতিহাসের আস্তাকুঁড়ে যে, সে কোনো বীর নয়
সে-ই রূপকার! যার প্রতিটি পদক্ষেপে রাষ্ট্রযন্ত্রের সংস্কার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট