1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

নিম্নমধ্যবিত্তের দুঃখগাঁথা –ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

কাঁচা বাজারে যাই
হিমসিম খাই,
নিম্নমধ্যবিত্ত তাই।
শুনে দাম—
ঝরে শুধু ঘাম,
থাকে না গায়ের চাম।

কাঁচা লঙ্কা
জাগায় শঙ্কা।
টমেটো আর বরবটি
হেঁসে হেঁসে কুটিকুটি।
করে উপহাস
থাকো উপবাস।

তারপর মাছ বাজার
বড়ই হাহাকার।
লেগে থাকে আগুন
নেভানোর নেই গুণ।

গরু আর খাসির মাংস
সে তো স্বপ্নেরই অংশ।
অবশেষে তেল, চাল-ডাল
মাথা ঘুরে মাতাল মাতাল।

ঔষধ আর পৈথ্য
তেমন কেনা হয়না সত্য।
আল্লাহর উপর ভরসা
সুস্থ রাখবেন তিনি
আছে বিশ্বাস আর
করি সেই আশা।

ঘেমে ঘেমে অবশেষে
ক্লান্তিনাশে
এক কাপ চা
তাও কি সম্ভব পান করাটা?
দৈনিক প্রায় ৭টাকা
গুরুজির টিফিন ভাতা!
শুনতে বড়ই লজ্জার কথা!
গ্রাজুয়েশন করা
তৃতীয় শ্রেণির কর্মচারী,
পরিবার-পরিজন,
আত্মীয় সজনের মন
কিভাবে রক্ষা করি??

বিভিন্ন উৎসবে
রাতে ঘুম নাহি আসে
শুধুই করি চিন্তা
কাকে খুশি করবো কিসে?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট