1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
লুক্রেশিয়া…..সাদ্দাম বিশ্বাস ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান মায়ের প্রতি অবহেলা: যুগ্মসচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার মনোহরগঞ্জে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী! ঈদ নাটক নিয়ে সমালোচনা-আলোচনা ​ জীবন যখন ইবাদত  ​– ফিরোজ আলম লাকসামের জনমানুষের নেতা বদিউল আলম সুজন: আন্দোলন, মহামারী ও আধুনিক নগর গড়ার এক অনন্য কারিগর

পাটের থলে” -ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

সোনালী আঁশ
কৃষকের আশ
সুখের বাস
বারো মাস।
চৈত্র/বৈশাখ মাস
শুরু পাটের চাষ।

আষাঢ়/ শ্রাবন মাসে
নানা প্রক্রিয়া শেষে,
ঘর ভরে যায়
সোনালী আঁশে।
কৃষকের মন
খুশিতে হাসে।

পাটের থলে
সবাই মিলে
হাতে নিলে
পরিচয় মিলে
বাঙালি বলে।
বিজ্ঞান বলে
মাটি দূষণ থেকেও
রক্ষা মিলে।

পাটের থলে
ব্যবহারের ফলে
সোনালী অতীত
আসবে ফিরে।
কৃষকের মন
খুশিতে ভরে।
সুখ আর শান্তি
হাসি আনন্দ
থাকবে ঘিরে।

সচল হবে
অর্থনীতির চাকা
থাকবে না
পকেট ফাঁকা।
আসবে টাকা
গিয়ে ঢাকা
কিনবে গাড়ি
গড়বে বাড়ি
আসুন সবাই মিলে
উন্নত দেশ গড়ি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট