1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
আকাশে তাকিয়ে থাকি -কোহিনূর আক্তার মনোহরগঞ্জে এনসিপির নতুন কমিটি নিয়ে অসন্তোষ, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি মনোহরগঞ্জে আমতলী উচ্চ বিদ্যালয়ের মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে ঠিকাদারের সংবাদ সম্মেলন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী মনোহরগঞ্জে আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।

“স্মৃতির আলোকরেখা” __মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না:
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে
অভিক রাত্রীর হৃদয়ে স্মৃতির পাতা,
বৃষ্টির পরশে সিক্ত হয় সে কথা।
তামার রঙিন কল্পনায় ছায়ারা লুকায়,
নিঃস্তব্ধ রাতের শব্দেরা জেগে ওঠে।
শীতের বাতাসে ঝরা পাতার মর্মর,
অজানা কথায় ঢেকে যায় মন।
অন্ধকারে ডুব দেওয়া স্মৃতিগুলো,
চুপিসারে এসে জড়ায় রাতের কোলে।
চাঁদের আলোয় হারানো সময়ের ছোঁয়া,
মনে পড়ে পুরনো হাসি-কান্নার কথা।
একফালি চাঁদের আলো এখনও জ্বলজ্বলে,
যেন পুরনো স্বপ্নের পরশের মায়া।
ভোরের অপেক্ষায় শ্রান্ত পথিক,
তবু এক বুক আশা নিয়ে হাঁটে।
আকাশে তারা খসে পড়ে নীরবে,
অমোঘ সময়ে সব ফুরিয়ে যায়।
একদিন সব স্মৃতি হবে কুয়াশায় ঘেরা,
কিছু কথা, কিছু হাসি হারিয়ে যাবে।
তবু রাতের নীরবতা বলে যাবে,
প্রেমের মধুর সুরে অব্যক্ত ভালোবাসা।
রাতভর বয়ে যাওয়া বাতাসের গান,
মনে করায় হারিয়ে যাওয়া দিন।
ভাঙা স্বপ্নের কাঁচের মতো,
মুক্তির আশায় অপেক্ষায় থাকে মন।
কেউ জানে না কোন মুহূর্তে,
ফিরে আসবে পুরনো সুখের গল্প।
অতীতের ধূসর পাতায় লেখা,
আহত হৃদয়ের কথামালা।
তাই তো রাত আজও জেগে থাকে,
স্মৃতির মলিন আলোর পথে।
যেখানে আশার প্রদীপ জ্বলে,
তুমি আছো, আমি আছি, আমাদের গল্প।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট