1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ

‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৪’ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

দেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০২৪ সালের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংগঠনের সভাপতি ইসলাম রফিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নামের তালিকা প্রকাশ করা হয়।

এ বছর ছয়টি বিষয়ে ছয় জনকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার’ প্রদান করা হচ্ছে।

 

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় জুয়েল মাজহার, কথাসাহিত্যে দিলারা মেসবাহ, প্রবন্ধসাহিত্যে অনীক মাহমুদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘একান্নবর্তী’ সম্পাদক শেলী সেনগুপ্তা, সাংবাদিকতায় রেজাউল হাসান রানু এবং গবেষণায় সানজিদা হক মিশু।

বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে পুরস্কার প্রদান করে আসছে।

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক জানান, আগামী ২৯ ও ৩০ নভেম্বর সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কবি সম্মেলনের ২য় দিন পুরস্কারপ্রাপ্তদের ক্রেস্ট, উত্তরীয় এবং সম্মাননা পত্র প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট