1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

মিষ্টি অভিমানী আমার —আবীর অরণ্য

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে
জানিনা কোন অজানার টানে লক্ষ্যহীন হেঁটে চলি
কোন উদ্দেশ্যে মাঝে মাঝে এমন টি হয়।
চলতে পথে তোমায় ভেবে আচমকা দাঁড়িয়ে পড়ি
আর ভাবি অভিমানের পরিধিটা এত বড় কেন?
জানালার এক পাশে দাড়িয়ে দেখি ওই নীল আকাশ
ভালোবাসার আবীরে ঢাকা জ্যোস্নাভরা এ রাত।
হঠাৎ যখন তোমার চোখে চোখ পড়ে যায়
অভিমানী চোখে যখন তাকাও আমার দিকে
দেখি আলতো করে নেমে আসা জলের ফোঁটা
গন্ড বেয়ে ছুটছে।
টানা চোখের বাঁকা চাহনি লাগছে তোমায় খুব,
রেগে যাওয়া কপালের ভাজ গুলো তারাও আজ
অজানা কারণে একেবারে চুপ।
ভালো করে তাকিয়ে দেখি মুখে তোমার একটু হাসি
সাথে চোখে এক সমুদ্র পানি রাশি রাশি,
ভাবছ তুমি বলবে আমায় দেখেছো,
বলবে আমি ভালো আছি।
না এমনতরো কেউ জিজ্ঞেস করে?
আমিতো দেখছি তোমার মুখায়ব চাহুনি সাথে শরীর
ভেদ করে তোমার অভিমানী হৃদয়টি।
তোমার ভীরু ভীরু চোখের চাওয়া বলছে
কত না বলা কথা,
বলতে গিয়ে কাঁপা স্বরে হঠাৎ করে চুপসে থাকা।
চুপটি করে জানালা দিয়ে চাঁদটাও দেয় যে উঁকি,
দেখছে তোমার অভিমানী মুখ ফোলানো চেহারাটি।
চাঁদটাও ডেকে বলছে ঝেড়ে ফেলো না অভিমান।
চোখটি এবার বাঁকা করে দেখছ আমায় ঠায়,
এ ছাড়া অন্য কিছু কি তোমার বলার নাই।
ভালোবাসি তাইতো তোমার কাছে ছুটে আসি,
রাগ অভিমান ঝেড়ে ফেলো চলো চাঁদের আলোয়
দু’জনে একটু ঘুরি।
ভুলতো তবু মানুষেরই হয় করবো না আর এমন কখনো,
মুচকি হেসে আলতো করে চুপি স্বরে আমায় বলে,
কভু এমন কাজ আর করোনা,এমনি করেই মিষ্টি অভিমানের হল শেষ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট