1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

‘স্বৈরাচারের বিকল্প আমাদের সামনে হাজির হয়েছে’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ নেছার উদ্দিন বলেছেন, ৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বৈরাচারকে হটালাম। সেই স্বৈরাচারের বিকল্প রূপ যেন আমাদের সামনে হাজির হয়েছে। আগের মত দখলদারী, চাঁদাবাজি শুরু হয়েছে। নিরীহ মানুষের প্রতি জুলুম-নির্যাতন চালাতে একটি পক্ষ মরিয়া হয়ে উঠেছে। আমরা এসব অপকর্মের প্রতিরোধ গড়ার চেষ্টা করছি।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব আন্দোলনের জেলা শাখার ব্যানারে এ  আয়োজন করা হয়।

নেছার উদ্দিন বলেন, জুলুম-নির্যাতনকারী অপশক্তি মাথাচাড়া দেয়ার সুযোগ ও সাহস পেতনা না। যদি আমাদের আরো বেশি শক্তি থাকতো। সুতরাং ইসলামী আন্দোলন রাজনীতিক ভাবে আজকে যে অবস্থানে দাঁড়িয়ে আছে। এ অবস্থান থেকে উত্তরোত্তর উন্নতি করে রাজনীতির প্রথম স্থানে পৌঁছানোর টার্গেট নিতে হবে।
ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি একেএম আবদুস জাহের আরেফী।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহাম্মদ ইব্রাহিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট