1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক লাকসামে মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষক আক্তার হোসেন গ্রেপ্তার আখাউড়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের জনসচেতনতামূলক সভা ও বিশেষ অভিযান

পরকিয়ার জেরে স্ত্রী ও আপন ভাইয়ের হাতে খুন প্রবাসী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে
পরকিয়ার জেরে আপন ভাই ও নিজ স্ত্রীর হাতে খুন হয়েছেন বড়ভাই প্রবাসী উজ্জল মিয়া (৩০)। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিঙ্গাপুর থেকে দেশে আসার মাত্র ৯দিনের মাথায় ছোট ভাই ও নিজ স্ত্রীর হাতে খুন তিনি। ঘটনার ১৮দিন পর ধলেশ্বরী নদী থেকে প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা মো. রোকমান মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করলে ঘটনা অনুসন্ধান করে স্ত্রী মোছা. কাঞ্চন (মনিরা), ছোট ভাই মো. ঝন্টু মিয়া এবং হত্যায় সহযোগী মাসুদকে (২২) গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন তারা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রির্ফিংয়ে পুলিশ সুপার মো. বশির আহাম্মেদ এসব তথ্য সাংবাদিকদের জানান।
পুলিশ সুপার বলেন, প্রাবসী উজ্জল বিদেশ থাকার সময় তার ছোট ভাই মো. ঝন্টুর সাথে তার স্ত্রী মনিরার সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এর মাঝে বড় ভাই দেশে ফিরে এলে সম্পর্কে বাঁধা সৃষ্টি হয়। দেশে আসার ৯ দিনের মাথায় গত মাসের ১২ তারিখ রাতে পরিকল্পিতভাবে স্ত্রী কফির মধ্যে ঘুমের ওষধ খাইয়ে অচেতন করে ওড়না পেচিয়ে ব্যবহৃত গামছা দিয়ে হাত, পা বেধে তাকে হত্যা করে। এরপর দেবর ঝন্টু, বন্ধু মাসুদ মিলে গলায় গামছা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে।
লাশ গুম করার জন্য লাশের পেট চিরে ফেলা হয়।তার পর ধলেশ্বরী নদীতে বড় ড্রামের সাথে বেঁধে নদীতে ফেলে দেয়। যাতে করে লাশ ভেঁসে উঠতে না পারে।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুজন সরকার, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বয়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট