1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

লক্ষ্মীপুরে ৪০ জন কোরআনে হাফেজকে সম্মাননা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার একযুগ পূর্তিতে ৪০ জন কোরআনে হাফেজকে সম্মান জানিয়ে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত যুগপূর্তি অনুষ্ঠানে হাফেজদেরকে এ সম্মাননা জানানো হয়।

একইসঙ্গে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করায় আইডিয়াল মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীকেও সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। যুগপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হয়।

এছাড়া আইডিয়াল দর্পণ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জমায়াতে ইসলামীর আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া।

 

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এনায়েত উল্যাহ পাটওয়ারী, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মুফতি নুরুল আমিন কাসেমী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট