1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

চলে যাব নির্বাসনে –ডা. মুহসিনা

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে
ইদানিং ইচ্ছে করে আর কবিতা লিখবো না
এরকম একবার ছেড়েও দিয়েছিলাম লিখা!
স্বভাব যায়না মরলে,তাই আবার ফিরে আসা,
চেতনে অবচেতনে বুকের মধ্যে কবিতার বাস।
একজন কবি দিব্যজ্ঞানে নবীদের সাথে তুল্য,
সাথে তুল্য তাদের পবিত্রতায় চিন্তায় চেতনায়।
অসূচী, অপবিত্রতা, হীনস্বার্থপরতা মুক্ত সে কোনো রকম নীচতা দীনতা তাঁকে ছুয়ে যায় না।
তার ভাব-বাণী মর্ত্যে ছড়াবে স্বর্গের অমীয় সুধা,
তার ছন্দহিন্দোলে হাসি গানে ভরে যাবে বসুধা।
জংধরা মানুষের মনগুলো ধুয়ে দিবে তার বাণী
প্রাণ ফিরে পারে সব শোষিত বঞ্চিত জানি
নিজের কষ্টগুলো পাথর চাপা দিয়ে রাখবে সে
বাণী তার ঘুচাবে সব দগ্ধ হৃদয়ের ক্ষত নিমেষে!
কোথায় আজ সে কবি, কোথায় সেই দিব্য জ্ঞান?
চারিদিকে শুধু হৈ-হুল্লোড় হট্টগোল বাগাড়ম্বর!
সাধক যে জন অন্তরে বাহিরে সৃষ্টি এবং স্রস্টায় নত
কাব্যের সুধাধারা যুগেযুগে তার থেকে হয় নির্গত।
চারিদিকে আজ দেখি একি হাল নটি- নটিনী কবি
তারা ভাবে বুঝি বিচার হবে না, প্রভু ছেড়ে দিবে সবি!
অপস্রোতের তোড়ে ভেসে যাবে সব
ভাবনা হয় মনে,
তাই লিখালিখি ছেড়েদিয়ে কভু চলে যাব নির্বাসনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট