1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

একটি চিঠি” __মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে
তোমার জন্য লিখে রেখেছি একটি চিঠি,
যা কখনো পাঠানো হয়নি।
শুধু অপেক্ষায় পড়ে আছে,
পুরোনো ডায়েরির পাতা জুড়ে—
সেই প্রথম দিনের মতোই,
যেদিন মনে হলো,
তোমাকে কিছু বলার আছে,
কিছু কথা, যা মুখে বলা হয়নি।
তুমি আসবে বলে ভেবেছিলাম,
চিঠিটা একদিন পৌঁছাবে তোমার কাছে।
তুমি পড়ে হাসবে,
হয়তো দু’একটা শব্দ ভুলে যাবে,
কিন্তু মনের ভেতরের ওই গভীরতাটা বুঝবে।
আজ এত বছর পর,
তোমার কাছে সেই চিঠি পৌঁছায়নি,
আমার মনে হয়,
আসলে তা পাঠানোর সাহস করিনি কখনো।
তুমি জানতে চেয়েছিলে,
কেন আমি চুপ থাকি,
কেন কোনো কথা বলি না।
আমার উত্তর ছিল না,
শুধু ছিল এই চিঠি—
যা তোমার জন্য লিখে রেখেছিলাম,
এখনও জানি না কবে পাঠাবো।
কিন্তু প্রতি রাতে, যখন তোমার কথা ভাবি,
চিঠির শব্দগুলো আমার মন জুড়ে দুলতে থাকে।
এই যে চিঠির ভাঁজে জমা হয়েছে—
সমস্ত অব্যক্ত কথারা,
তোমার না বলা কিছু উত্তরও আছে,
যা আমি কল্পনায় শুনেছি বারবার।
হয়তো একদিন সেই চিঠি খুলে দেখবে তুমি,
হয়তো দেখবে না,
কত কথাই আজও অব্যক্ত রয়ে গেছে,
হয়তো সেইদিন বুঝবে,
আমার চুপ থাকার ভেতর কত শব্দ জমা ছিল।
এ চিঠি হয়তো কখনো পৌঁছাবে না,
তবু, আমি লিখে যাব—
তোমার জন্য, যতদিন বেঁচে থাকব।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট