1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা-১৫ আসনে জুম’আর নামাজ আদায় ও মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করলেন ডা. শফিকুর রহমান চীনে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী স্পর্শের পরিবারকে সমবেদনা জানালেন ডা. শফিকুর রহমান মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা মরহুম মোহাম্মদ আলীর বড় ছেলে আরজুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক বিশ্ব রক্তদাতা দিবসে রাজধানীতে বিশাল সাইকেল র‍্যালি: বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, মন্তব্য সেলিম উদ্দিনের আদ-দ্বীনের পুরো হাসপাতাল নয়, বাতিল হয়েছে শুধু প্যাথলজি লাইসেন্স: আইনি লড়াইয়ে নামছেন ব্যারিস্টার শিশির মনির লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রা: চলমান কাজ দ্রুত শেষ করার তাগিদ সংসদ সদস্য আবুল কালামের মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত: ১ হাজার চারা বিতরণ ৭০০ বছরের ‘কায়েমি প্রথায়’ ডিসি-র হানা: শাহজালাল ও শাহপরান মাজারের কোটি কোটি টাকার হিসাব তলব যান্ত্রিকতার বুকে কাব্যের স্পন্দন: কবি ও ছড়াকার মোঃ রুহুল আমিন-এর জীবন-সংগ্রাম পটুয়াখালীর দশমিনায় গৃহবধূ নির্যাতনের অভিযোগ, স্বামী ও শ্বশুর আটক

নিঃশব্দের সংলাপ _ মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে
শহরের প্রতিটি গলি ভাঙা ইটের মতো জড়ো হয়েছে স্মৃতির ঘরে,
অথচ আমি হাঁটি তাদের মাঝ দিয়ে নির্বাক,
যেন সমস্ত শব্দ থেমে গেছে—নিঃশব্দের প্রান্তে।
আমি তাকাই আকাশের দিকে,
যেখানে রাতের তারা বিষণ্ণ হয়ে ঝরে পড়ে,
তুমি কি জানো, সেই তারাগুলোও আর স্বপ্ন দেখেনা?
তাদের আলো ফুরিয়ে গেছে কত শতাব্দী আগে,
তবু তারা জ্বলে থাকে আমাদের মায়ায়।
তুমি কি শুনেছ, শহরের দেয়ালগুলোও কথা বলে,
তাদের ফাটলগুলো মধ্যে জমাট বাঁধা গল্প,
অশ্রুতে ভেজা?
আমরা হাঁটি, দেখি—
শুধু দেখি, কথা বলি না,
যেন কথারা আমাদের কাছ থেকে পালিয়েছে, নিঃসঙ্গ কোন বনাঞ্চলে।
আমি তোমার দিকে তাকাই,
তুমি কবে থেকে এমন নীরব হলে?
এক সময় আমরা বৃষ্টির ফোঁটার সাথে কথা বলতাম,
আমাদের চোখে ছিলো স্বপ্ন, কণ্ঠে ছিলো স্বপ্নের সুর।
আজ সেই সুরের শেষ লাইনটিও মিলিয়ে গেছে—
আমাদের ভিতর জমে উঠেছে একরাশ নীরবতা।
তুমি কি এখনো শুনতে পাও,
সেই পুরোনো দিনের কোলাহল, মানুষের চিৎকার,
যেখানে ভালোবাসা ও বিদ্রোহ একসাথে মিশে যেত?
নাকি সবকিছু মিশে গেছে রোদ্দুরের তলায়,
আমাদের ছায়া দীর্ঘ হয়েছে, তবু আমরা হারিয়ে গেছি নিজের ছায়াতলে।
তুমি কি কল্পনা করতে পারো,
এই শহর একদিন আমাদের কাছে কতটা জীবন্ত ছিলো?
তার প্রতিটি ইট, প্রতিটি জানালা আমাদের পরিচিত ছিলো,
কিন্তু এখন সবকিছু অচেনা হয়ে গেছে,
তুমি-আমি অচেনা হয়ে গেছি নিজেদের কাছেও।
আমাদের হাতে সময়ের ভাঙা কাঁচ,
আমরা তাকিয়ে থাকি তার নিঃশেষিত প্রান্তে,
যেখানে একসময় ছিলো আলো, স্বপ্ন, কোলাহল।
এখন শুধু নীরবতা,
অজস্র নীরবতা,
যেন সবকিছু একবারেই থেমে গেছে—
আমরা হাঁটি, আর কথা বলি না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট