1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছুঁতে চাই তোমার চিবুক –ইভা আলমাস

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে
তুমি ছুঁয়ে দিলে আমি মেঘ হয়ে যাই
নীল আকাশে লুটোপুটি করি
আছড়ে পড়ি সন্ধ্যার রমণ আবীরে
অরোরার মতো রঙিন হয় পুরো হৃদয়টাই
তুমি ছুঁয়ে দিলেই আমি মেঘ হয়ে যাই।
সাগরের জলে আছড়ে পড়ে উতল হাওয়া
হাত বাড়িয়ে মুঠোয় ভরি তাকে
সূর্যের তির্যকতায় ঠোঁট ডুবায় ক্ষণ
আমি চুষে নেই রক্তিম আলোকের বান
তোমার ছোঁয়া পালক ছড়ায় ধীরে ধীরে
ঠাঁই হয় এক অনাবিল শান্তির নীড়ে।
একদিন আমিও ছুঁতে চাই তোমার চিবুক
পলকা হাওয়ায় উড়বো দু’জন তেপান্তরে
ঘাসফড়িং আসবে নেমে তোমার কাছে
জোনাকিরা পথ দেখাবে অন্ধকারে
তোমার দু’হাতে আমার ছোঁয়ার উষ্ণতা
জড়িয়ে নেবে অন্য পৃথিবীর অনুভব
সেদিন বসন্ত বেহাগে মুখরিত হবে শরৎ…
৮/৪/২০২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট