1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের ২০২৬–২০২৭ কার্যকালের নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন (CIP), সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ। জসিম উদ্দিন সিআইপি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি নির্বাচিত মনোহরগঞ্জে দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা

আক্কেল সেলামি –রহিমা আক্তার রীমা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে
আরও অভিযোগ দাও গো আমায়
বিষাক্ত করে মনটা
থরে বিথরে ভুলে যাও সেই
ভালো লাগার ক্ষণটা।
আরও অভিযোগ দাও গো আমায়
ভুলে যাওয়া সব স্মৃতি
নিন্দিত নই তবুও কেন যে
বাড়লো নিন্দার বিস্মৃতি?
আরও অভিযোগ দাও গো আমায়
নিকৃষ্ট ছিলাম আমি
নিঃশ্বাসে-নিঃশ্বাসে অভিশাপ
দিতে চাও যদি তুমি!
আরও অভিযোগ দাও গো আমায়
ছিলাম না তোমার যোগ্য
ভাসমান প্রেম মরচে ধরা মন
ছিলাম কেবল অযোগ্য।
আরও অভিযোগ দাও গো আমায়
ভুলে ভরা ছিল মন
আঘাতে-আঘাতে ছিঁড়ে দাও
বন্ধনে থাকা জীবন।
আরও অভিযোগ দাও গো আমায়
নেই তো বাঁচার অধিকার
যৌবন যাবে জীবনও যাবে
সয়ে সকল অত্যাচার।
আরও অভিযোগ দাও গো আমায়
পৃথিবী শূন্য আমি
ভুল ছিলাম না তবুও অভিযোগ
পেলাম আক্কেল সেলামি।
ভোর-৭.৩০ মিনিট
২১-৯-২২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট