1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনগুলি থাক স্মরণে —আবীর অরণ্য

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে
নির্ঘুম চাঁদনী রাত যেন এমনই তবে, নির্জন অতনু
রমণের করে সমর্পিত বিনোদিনীর ওই সিথানে,
অনায়াসে ছুতে পারা চাঁদ বিনোদিনীর কপোলে
উদাসী অবসাদ।
স্মরণে মরণফাঁদ হৃদয়ে জেগে উঠা জোৎন্সা কুমারীর, আজন্ম শত পাপ।
কমল শোভিত কুঞ্চিত কেশ রাশি পায়ে রুপোর মল
সুবাসিত অতলে ডোবার সাধ জাগে
হৃদয় করে অবিরত আনচান।
বুকের ভেতর জমে থাকা কষ্টের ঢালি যত
উথলি উঠে ব্যাকুল প্রাণ, সপিঁতে পরাণখানি
মূর্ছিত রমণের প্রাণ নূপুরের সিঞ্জনে রুপোর বিছায়
লাগিয়ে ফাঁস মরিবার সাধ জাগে।
এ আমার ভ্রান্তি ক্ষমা করো যদি ভুল করে তোমাকে ভালোবেসে থাকি,
এ ছিল আমার ভ্রান্তি তুমি তো জানো কতটা ছিলাম
হিয়ার মাঝে, ভুলে না হয় একবার স্মরণ করো।
যদি ভুল করে এসে থাকি নেড়ে থাকি কড়া তব
হৃদয়ে তবে আবারও বিনম্রচিত্তে বলি
ফেলে আসা দিনগুলি থাক স্মরণে আর নয় ভুল,
আর নয় কষ্টের এ অবগাহন।
তবে দ্বার খোল মনকে বলো আবারও যদি ভুল করে
দুরে সরে থাকি তবে এ আমার ভ্রান্তি।
প্রথম চিনেছি নীল টিপ পড়ে আমার সামনে এসেছিলে
এরপর যখন ভালবাসার নীল রং মনে ছুঁয়ে গেল।
তোমার অনুপস্থিতি আমাকে কাঁদায়,
হৃদয়ে বেদনা জাগায় কষ্টে দোলায় ঠিক ময়ুরকণ্ঠের
মতো যেমন টা ঝড় দেখলে ময়ুরেরা করে।
তার এলোচুলে বিনুনিতে সাতটি ফুল গুঁজে দিতাম
সাথে কাছে টেনে বলতাম শুধুই ভালবাসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট