1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ সেতুতে চাঁদাবাজির রাজত্ব: ভোল পাল্টে ফুটপাত নিয়ন্ত্রণে ক্যাসেট শামীম মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার শ্রাবণে বাদল নামে –মুক্তা পারভীন লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকার কচিকাঁচায় ‘শ্রাবণের শব্দ সুর সুধা’ উৎসব ও কবি ড. এস এম শাহনূরের জন্মোৎসব অনুষ্ঠিত মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মনোহরগঞ্জে মাদকের বিরোধী র‍্যালি মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘৭১ এর সূত্রে গাঁথা ‘২৪ –আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে
শুধু ‘৭১ নিয়ে থাকলে হবেনা,
শুধু ‘৭১ এর চেতনা নিয়া থাকলে হবেনা
থাকতে হবে সেটা নিয়ে
যে কারণে ‘৭১ সৃষ্টি হয়েছিলো।
‘৭১ নিশ্চয়ই সৃষ্টি হয়নি
দেশের সম্পদ বিদেশে পাচার করার জন্যে।
‘৭১ সৃষ্টি হয়নি নিশ্চয় কারো ব্যক্তিগত হিসাবে
‘৭১ সৃষ্টি হয়নি নিশ্চয়
দুর্বলদের উপর ষ্টীম রোলার চালানোর জন্যে
‘৭১ এর চেতনা শিখিয়েছে
শোষকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার
তাই ‘৭১ এর চেতনায় উদ্বুদ্ধ হয়েছে বলেই
সৃষ্টি হয়েছে ১৯৯০ এবং ২০২৪
কেউ স্বীকার করুক আর না করুক।
তবে যে স্বীকার করবেনা
সে কিন্তু অন্তর থেকে ‘৭১ ও বিশ্বাস করেনা
যতোই গলাবাজি করে মুখে বলুক
আমি চেতনাধারী এবং ‘৭১ কে ভালোবাসি
আসলে সে একটা মিথ্যুক, বড় মিথ্যুক।
কারণ ‘৭১ ঘটেছিলো যে কারণে
তাহা যদি মনে করতো ধারণ মুখে বলা চেতনাধারীরা
তবে ২০২৪ কখনোই ঘটতো না
আর দেখতো হতোনা জাতিকে
‘৭১ এর মতো ২০২৪ এ এমন গণহত্যা
তাই যায় বলা ‘৭১ এর সূত্রেই গাঁথা ২০২৪
মানে ‘৭১ ঘটেছিল শোষকের বিরুদ্ধে
এবং ২০২৪ ও ঘটেছে শোষকের বিরুদ্ধে।
বরং একটু বেশিই জঘন্য বলা চলে
কারণ ‘৭১ এর শোষক ছিলো ভিনদেশী
আর ‘২৪ এর শোষক আমাদের স্বদেশী।
যারা কথায় কথায় বলতো
আমরা চেতনাবাদী,আমরা বাঙালি
এবং আমরা বাংলাদেশকে বেশি ভালোবাসি
অথচ ইতিহাসে স্থান করে নিলো তারা
কুখ্যাত এক গণহত্যাকারী
যার দায় নিয়ে পালিয়েছে সবাই আপন দেশ ছাড়ি।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট