1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাকা-১৫ আসনের জনদুর্ভোগ নিরসনে নাগরিক সমাবেশ ও কার্যক্রম পরিদর্শন করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক

মেয়েদের এতিমখানায় গিয়ে রেগে গেলেন জাকির নায়েক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

পাকিস্তানে মেয়েদের একটি এতিমখানায় গিয়ে হঠাৎ রেগে যান আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। মূলত এতিমখানার এক কর্মকর্তা এক মেয়ের হাত ধরে টান দেওয়া এবং তাদেরকে নিজের মেয়ে হিসেবে অভিহিত করার পর জাকির নায়েক রাগান্বিত হন।

তিনি ওই কর্মকর্তাকে বলেন, এই এতিম মেয়েদের তিনি নিজের মেয়ে হিসেবে অভিহিত করতে পারবেন না এবং তিনি তাদের এভাবে স্পর্শ করতে পারবেন না। কারণ এই মেয়েগুলো ‘বিবাহের উপযুক্ত’ এবং তারা তার জন্য ‘গায়রে মাহরাম’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাকির নায়েকের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এতে দেখা যাচ্ছে এতিমখানার মঞ্চে দাঁড়িয়ে আছেন জাকির নায়েক ও এতিমখানার এক কর্মকর্তা। ওই সময় এতিমখানার কর্মকর্তা জাকির নায়েককে প্রদানের জন্য একটি ক্রেস্ট হাতে দাঁড়িয়ে কিছু এতিম মেয়েকে মঞ্চে ডেকে নিয়ে আসতে থাকেন। তখনই একটি মেয়ের হাত ধরে টান দেন তিনি। এই বিষয়টি দেখে রাগান্বিত হন জাকির নায়েক। তিনি তখন মঞ্চ থেকে নেমে যান। এদিকে দীর্ঘ এক মাসের সফরে পাকিস্তানে গেছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইসলামি বক্তা জাকির নায়েক। এই সময়টায় তিনি দেশটির বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। যার মধ্যে থাকবে ধর্মীয় অনুষ্ঠানও।

জাকির নায়েক ভারতীয় নাগরিক হলেও অর্থপাচারের মিথ্যা মামলা দেওয়ায় নিজ দেশে থাকতে পারেন না তিনি। তিনি এই মুহূর্তে অস্থায়ী ভিত্তিতে মালয়েশিয়ায় থাকেন। আর বিভিন্ন দেশে ঘুরে বেড়ান।

সূত্র: এনডিটিভি, দ্য ডন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট