1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ, লাইসেন্স বাতিলের দাবি কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত ৪ লাকসামে জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মনোহরগঞ্জে কেউ মাফিয়া হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ সংসদের প্রথম অধিবেশন আজ

রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মনোহরগঞ্জে হাফাজত ইসলামের প্রতিবাদ সমাবেশ

আবদুল বাকী মিলন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি প্রতিবাদে মনোহরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন হেফাজত ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা শাখা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতে সংখ্যালঘু কোনো জাতি নিরাপদভাবে বসবাস করতে পারে না এ ধরনের অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যায় না। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে। এবং মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচার করতে হবে।
তারা আরো বলেন অন্তর্বর্তী সরকার আপনারা  ক্ষমতায় আছেন,আপনারা এখনও রাষ্ট্রিয় নিন্দা করেননি,ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ করতে হবে।
প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের খোদাই ভিটা থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন অলিগলির প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।
উল্লেখ্য,গত আগস্ট মাসে রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেপ্তার করেনি।

বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ সহিদ উল্লাহ,সহ-সভাপতি মাওঃ জামাল হোসেনসাধারণ সম্পাদক মাওঃ আহম্মদ উল্লাহ
যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন,মাওলানা আব্দুল কাদের, সহ সাধারন সম্পাদক মাওলানা লোকমান হোসাইন,
সাংগঠনিক সম্পাদক মাওলানা নজির আহমদ,সহ সংগঠনিক বাহা উদ্দিন তারেখ, দপ্তর সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ ফরাজী, অর্থ সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট