1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
নাছির উদ্দীন ফাউন্ডেশনের রওনাকে রমজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামায়াত নেতা ডা. তাহের ও রফিকুল ইসলামের ভোটের ফল চ্যালেঞ্জ মোটরসাইকেলে তেল না দেওয়ায় বাগবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা লাকসামে শ্রমিককে বেঁধে মারধরের অভিযোগ, ছাত্রদল আহ্বায়কসহ ৩ জনের বিরুদ্ধে মামলা উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ কবি মাহমুদুল হাসান নিজামী আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রংপুর মেডিকেলে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। মানবিক রায়হানের প্রতারণায় নিঃস্ব একটি পরিবার ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের

মনোহরগঞ্জের ভোগই গ্রামে বিএনপি ও সহযোগি সংগঠনের আলোচনা সভা

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে
oplus_2

মোঃ হুমায়ুন কবির মানিকঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ড (ভোগই গ্রাম) জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার ভোগই উত্তর পাড়া মাঠে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজির আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু।

ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার মোবারক হোসেন, নুরুল ইসলাম ওমর, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামরু, জহিরুল ইসলাম জুয়েল, মিজানুর রহমান, কামরুল হাসান, উপজেলা যুবদলের সদস্য আব্দুল্লাহ আল-মামুন সুমন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন, স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়খ ইস্রাফিল আলম প্রমুখ। এতে বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। দল যাকে নমিনেশন দিবে আমরা সবাই মিলে দলের প্রার্থীকে বিজয় করার জন্য কাজ করবো। তারা আরো বলেন, দলের মধ্যে কোন বিশৃঙ্খলা করা যাবে না। ফ্যাসিস্ট সরকারের দোসরদের যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট