1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

১০ম গ্রেডের দাবিতে মনোহরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আবু ইউসুফ: 
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

আবু ইউসুফ: সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে দশম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন করেছে মনোহরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষকরা। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের উদ্যোগে মানববন্ধনেঅংশগ্রহণ করেন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্কষকগন। লালচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ মাসুম বিল্লাহ ের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় ও জেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল দেবনাথ।
তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক বাহা উদ্দিন বাহার এর সভাপতিত্তে পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক ফজলে আজিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাওড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজয় কর্মকার।
বক্তব্য প্রদান করেন আশিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক মজুমদার, লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কায়সার মাহমুদ, ভাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলামিন শরীফ, আসিয়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা ভুঁইয়া, লৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকেয়া বেগম।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহীর প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি জমা দেন তারা।

শিক্ষকদের থেকে পাওয়া স্মারকলিপির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট