1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ত্রের মহড়ার টিকটক ভিডিও: মনোহরগঞ্জে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মনোহরগঞ্জে শিক্ষিকার অপসারণ দাবিতে মানববন্ধন। মনোহরগঞ্জে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির

জীবনকে মেনে নিতে হয় –আবীর অরণ্য

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে
জীবনের সকল অপ্রাপ্তি আর ব্যর্থতার গ্লানি
আড়াল করতে গিয়ে আজ আমি নিজেই
স্বেচ্ছা নির্বাসনে, দুরন্ত শৈশব, কৈশর আর
উন্মত্ত যৌবন পেরিয়ে স্মৃতির লালিত স্বপ্নগুলো
আজ অবহেলিত যা উছলে পড়ার কথা ছিল
হৃদয়ের দু’কুল ছাপিয়ে।
পেছন ফিরে তাকালে কেবলই অপ্রাপ্তি আর
শুণ্যতার হাহাকার আর এ জীবনের পরতে পরতে
শুধুই দীর্ঘশ্বাস।
স্বপ্ন জয়ের আনন্দে উদ্বেলিত মুহূর্তগুলো অপ্রাপ্তি
আর ব্যর্থতার আড়ালে নিয়েছে স্বেচ্ছা নির্বাসন।
জীবনের বাস্তবতা বড়‌ই কঠিন যা মুহূর্তের জন্য
দেয়নি কখনো বিন্দুমাত্র অবসর।
খরস্রোতা নদীও দু’কূল ভাসিয়ে ছুটে চলে সাগরপানে,
সে স্রোতের প্রতিকূলে চলতে চলতে শিখেছি জীবন
সংগ্রামে কতটা ঘাত প্রতিঘাত সহ্য করে
সামনে এগোতে হয়,
শিখেছি কেমন করে হাতের উল্টো পিঠে মুছে নিতে
হয় ব্যথার অশ্রু।
শত কষ্টের মাঝেও লোক দেখানো হাসি কেমনে
ঠোঁটের কোণে ছড়াতে হয় মেকী হাসি দিয়ে।
জীবনের উল্টা পথটা বুঝেও
না বুঝার অভিনয় করতে হয় পরিবেশ সমাজ
লৌকিকতার জন্যে।
স্মৃতিরা আজ এতটাই অনুভূতিহীন হয়ে গেছে যে
তা আজ ক্ষয়ে যাওয়া অমাবস্যার না দেখা চাঁদ,
তাদের না আছে কোন অভিমান
না আছে কোন অনুরাগ।
অন্তঃসারশুন্য জীবন বয়ে চলা যেন প্রেমাতুর
পোড়খাওয়া হৃদয় বুঝাতে পারে না অব্যক্ত
প্রেমকাব্যে কি তার অন্তর্নিহিত ভাবাবেগ।
রাগ আর অভিমানের ভাষা ভোঁতা হয়ে গেছে
অনেক আগেই,
দাবানলের আগুন চোখের জলে নিভে না সহজে
এটাই প্রকৃতির শাশ্বত নিয়ম।
হৃদয়ের অতলে সৃষ্ট প্রেম অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় বিশ্বাসহীনতায়,
বদলে যাওয়া মানুষের স্বভাব নয়, তাকে সময়ের প্রয়োজনেই বদলে যেতে হয়।
জীবনের তাগিদে নিজেকে বদলে নিতে হয়।
শুধু বদলায় না অনুভূতিগুলো যা অবিরত উঁকি দিতে
থাকে, আর দীর্ঘশ্বাস কে করে আরো দীর্ঘ,
শেষ পর্যন্ত একেই মেনে নিতে হয় ধরে নিতে হয় এই
ছিল জীবনের শেষ পরিণতি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট