1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে দৈনিক পত্রিকা সরবরাহ পুনরায় চালু হোক পরিচ্ছন্ন কর্মীদের আবাসন প্রকল্পের মালামাল চুরি, সাব-ঠিকাদার শফিক গ্রেপ্তার কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন কুউক চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলনের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ মনোহরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত অন্তত ২০ শারীরিক শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন। মজিব সভাপতি, আনোয়ার সম্পাদক ও নুরুননবী চৌধুরী সাংগঠনিক নির্বাচিত. মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ মনিরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল

টঙ্গীর ওয়াশিং কারখানায় আগুন লাগানোর অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর টঙ্গী বিসিক এলাকায় আবেদীন ওয়াশিং প্লান্ট লি. নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে ততক্ষণে কয়েক কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়ে যায়।তবে কারখানার মালিক কানিজা রহমান অভিযোগ করে বলেন, আগুন লাগার ঘটনাটি একটি দুর্ঘটনা। তবে যেহেতু কারখানাটি বন্ধ ছিল, সেক্ষেত্রে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে না। হয়তো কেউ আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। তবে কে বা কারা অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে বুঝতে পারছি না। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকার বেশি হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। কারখানার আগুন দেখে টঙ্গী ফায়ার সার্ভিসকে ফোন দেয় স্থানীয়রা। পরে টঙ্গীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মো. সাজেদুল কবির জোয়ার্দ্দার বলেন, ঘটনার খবর পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট